back
আজকাল
ফেঁসে আছি দুই পথের মাঝে
নাই গতিপথ নাই আলোর রেখা
সামলাও জুয়ান তোমার তরবারি!
এ এক উদ্ভট ভাবনার জট
এ এক উদ্ভট তিব্র রুদ্রের উত্তাপ
এ এক বিচ্ছিন্ন যান্ত্রিক প্রয়োজন।
এই শহর,
এই জীবন,
এই ছকে বাঁধা ঘড়ির কাঁটা
এই রোজকার উদগ্রস্ত মন
সব আজ আমার নিকট
বিষাদমাখা সন্ধ্যার মতন।